Thursday, December 15, 2011

একেই বলে ভালবাসা [ Collection of Stories - 19 ]

মেয়েটি ছেলেটিকে পাগলের মত ভালবাসে... ভালোই চলছিল তাদের দিন কাল...
১ বছর পর মেয়েটা খেয়াল করল ছেলেটা তাকে আর আগের মত ভালবাসে না...
তাকে avoid করে চলে... একটা সময় ছেলেটা মেয়েটার সাথে যোগাযোগ বন্ধ করে দিলো...
মেয়েটা জানতে পারলো ছেলেটার নতুন গার্লফ্রেন্ড হয়েছে...

মেয়েটা এই বিষয় নিয়ে ছেলেটিকে প্রশ্ন করতেই সে বলে অতীত ভুলে যাও...
মেয়েটা বেইমান বলে কাঁদতে কাঁদতে ফিরে এলো ...
সে কিছুতেই ছেলেটিকে ক্ষমা করতে পারলো না...

এই ঘটনার ৬মাস পরে মেয়েটার কাছে ছেলেটার মৃত্যু সংবাদ এলো
ছেলেটা মারা যাবার আগে মেয়েটার জন্য একটা চিঠি রেখে গিয়েছিল...
ছেলেটার এক বন্ধু এসে মেয়েটাকে টা দিয়ে গেলো...
মেয়েটা রাগে চিঠি টা ফেলে রাখলো
রাতে ছেলেটার কথা খুব মনে পড়ছিল

সে চিঠিটা খুলে পরতে শুরু করলো

বিধাতার করুন পরিহাসে আমরা এক হতে পারলাম না
যেদিন আমি জানলাম আমি আর ৬ মাস বাঁচব সেদিন থেকে বুকে পাথর চেপে তোমার সাথে অভিনয় শুরু করলাম... ভেবেছি তুমি আমাকে ভুল বুঝে দূরে সরে যাবে...
তাই তোমার থেকে দূরে থেকেছি... যখন তুমি এটা পড়বে আমি তোমার থেকে অনেক দূরে থাকবো... আমার কারনে তোমার চোখে আমি অশ্রু দেখতে পারবো না...
তাই তোমার সাথে এমন করেছি... আমাকে ক্ষমা করে দিয়ো...

চিঠি টা পরতে পরতে মেয়েটার চোখের জলে চিঠি টা ভিজে গেলো......






 গল্পটি নেয়া :  https://www.facebook.com/Golpo143

একাত্তরের চিঠি [ Collection of Stories - 18 ]

১৯ই নভেম্বর ১৯৭১ সন
আমার মা,
আশা করি ভালোই আছ। কিন্তু আমি ভালো নাই। তোমায় ছাড়া কেমনে ভালো থাকি। তোমার কথা শুধু মনে হয়। আমরা ১৭ জন। তার মধ্যে ৬ জন মারা গেছে, তবু যুদ্ধ চালাচ্ছি। শুধু তোমার কথা মনে হয়, তুমি বলেছিলে “ খোকা মোরে দেশটা স্বাধীন আইনা দে”; তাই আমি পিছু পা হই নাই, হবো না, দেশটাকে স্বাধীন করবই।“ রাতশেষে সকাল হইবো, নতুন সূর্য উঠবো, নতুন একটা বাংলাদেশ হইবো, যে দেশে সোনা ফলায়”। রক্তপাত বন্ধ হবে, নতুন রাত আসবে, মোরা শান্তিতে ঘুমাবো। আর তার আগে যদি আমি মরে যাই তুমি দেখবে, গোটা দেশ দেখবে। একটু আগে একটা যুদ্ধ শেষ করে এলাম। এখন আবার যাবো, বাবা ভালো থেকো। নয়ন ভাই আমার বাংলার পতাকা হাতে নিয়ে উড়াবে। বোন ময়না, মা বাবারে ভাল করে দেখো। আর বেশি দেরি নাই আমাদের দেশ আবার স্বাধীন হবে। আমি বাড়ি ফিরে যাব। যাওয়ার দিন বাবার পাঞ্জাবি, মার শাড়ি, ময়নার চুড়ি, নয়নের পতাকা আনবো। শুধু আমার জন্য দোয়া করো না, সবার জন্য দোয়া করো, যাতে দেশটা স্বাধীন হয়। আর বেশি কিছু নয়। এখনি একটা যুদ্ধে যাবো। আমার লেখা ভালো নয়, তবু ময়নার দ্বারা শুনো। আল্লাহ হাফেজ।
ইতি-
যুদ্ধখানা হইতে তোমার পোলা (ছেলে)
নুরুল হক
সংগ্রহঃ একাত্তরের চিঠি
গল্পটি নেয়া :  https://www.facebook.com/Golpo143
দিয়েছেনঃAfrin Jahan Jui